ঢাকা
ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home ভিন্ন স্বাদের খবর ৪২ দাঁত নিয়ে গিনেস রেকর্ড

৪২ দাঁত নিয়ে গিনেস রেকর্ড

অতিরিক্ত দাঁতের কারণে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন মালয়েশিয়ার প্রথাব মুনিয়ান্ডি। সাধারণত একজন মানুষের মুখে গড়ে ৩২টি দাঁত থাকে, তবে তার রয়েছে ৪২টি দাঁত—যা স্বাভাবিকের তুলনায় ১০টি বেশি বলে জানিয়েছে গিনেস কর্তৃপক্ষ।

পেশায় প্রকৌশলী ৩৩ বছর বয়সী প্রথাব মুনিয়ান্ডির এই অতিরিক্ত দাঁত তার হাসিকে অন্যদের থেকে সহজেই আলাদা করে দেয়।

প্রথাব জানান, পারিবারিক এক অনুষ্ঠানে প্রথমবার তিনি বিষয়টি লক্ষ্য করেন। ২০২১ সালে পরিবারের সঙ্গে চা পান করার সময় তিনি অনুভব করেন যে তার মুখে কিছু অতিরিক্ত দাঁত উঠছে। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা দাঁত গুনে দেখেন, তখন তার দাঁতের সংখ্যা ছিল ৩৮টি।

পরবর্তীতে ডেন্টাল এক্স-রে পরীক্ষায় জানা যায়, আরও চারটি দাঁত ওঠার সম্ভাবনা রয়েছে। শেষ পর্যন্ত ২০২৩ সালে তার মোট দাঁতের সংখ্যা দাঁড়ায় ৪২টিতে।

অধিকাংশ দাঁত সোজাভাবেই বেড়ে উঠেছে এবং এতে তার কোনো সমস্যা হয়নি।   
প্রথাব আরো জানান, প্রথম দেখাতে তার অতিরিক্ত দাঁতের বিষয়টি বেশিরভাগ মানুষই বুঝতে পারে না। কিন্তু তিনি নিজেই যখন বলেন মানুষ অবাক হয়ে যায়। অনেকে বিশ্বাস করতে চায় না তার স্বাভাবিক মানুষের চেয়ে ১০টি দাঁত বেশি হতে পারে।

অতিরিক্ত দাঁত থাকা সত্ত্বেও তার স্বাস্থ্যের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। তিনি দাঁত পরিষ্কারে খুবই সতর্ক, দিনে দুইবার দাঁত ব্রাশ করেন এবং নিয়মিত  ফ্লস করেন। 

চলনবিলনিউজ২৪ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর